০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ধর্ষণ নির্মূল ও নারীদের পাশে থাকার জন্যে আমরা সর্বদা পরিশ্রম করে যাচ্ছি: মালিয়া হোসেন

সাম্প্রতিক কালে বাংলাদেশে ধর্ষণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ধর্ষণ পর হত্যার লোমহর্ষক সব ঘটনায় আঁতকে উঠছে দেশবাসী। এই ন্যাক্কাড় জনক ঘটনা গ্রামে-শহরে,বাড়িতে কিংবা রাস্তায় অফিসে এমন কি চলন্ত বাসেও হচ্ছে। শিশু থেকে কিশোরী, যুবতী থেকে বৃদ্ধা, স্কুলছাত্রী এমনকি ভিখারিনীও রেহাই পাচ্ছে না হিংস্র থাবা থেকে।

প্রতিদিনই মাত্রাতিরিক্ত হারে অসংখ্য শিশু এবং নারী ধর্ষিত হচ্ছে। ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করে থাকে সমাজের মানুষরূপী কিছু পশু।ধর্ষণে শিকার নারীরা সামাজিক ক্ষেত্রে লাঞ্চিত বঞ্চিত হন। ধর্ষণের ফলে নারীর সুন্দর স্বপ্ন এবং উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে তাই ধর্ষনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে,ধর্ষকদের বিচারে সর্বোচ্চ শাস্তির পক্ষে ,সমাজ হতে ধর্ষন নির্মূল ও নারীদের পাশে থাকার জন্যে সর্বদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের একজন নারী উদ্যোক্তা ‘আমরা রমনীর’ প্লাটফর্মের কো-ফাউন্ডার, ‘ইমাম গ্রুপ অব ইন্ডাস্ট্রির’ ডিরেক্টর ও বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব ডব্লিউআইসিসিআই এও এর সদস্য (মালিয়া হোসেন) তিনি এক ভিডিও বার্তায় বলেন, আমাদের দেশে ধর্ষণের মতো জঘন্য ঘটনা প্রতিদিনই মাত্রাতিরিক্ত ভাবে বেড়েই চলেছে। তিন বছরের বাচ্চা থেকে শুরু করে কিশোরী, যুবতী, বৃদ্ধা– সবাই শিকার হচ্ছেন ধর্ষণের। যারা নারীকে যোগ্য সম্মান মর্যাদা দিতে প্রস্তুত নয়,তারাই মানসিকভাবে অসুস্থ হয়ে ধর্ষনের মতো অপরাধ করে যাচ্ছে। যারা এ ধরনের জঘন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
শুধু নারীদের নয়,পুরুষ সমাজকেও ধর্ষণের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। ধর্ষণ করে পুরুষ সমাজের এক অংশ, সবাই নয়,তাই পুরুষ সমাজের উচিত ধর্ষণ রোধ করতে নারী-পুরুষে ভেদাভেদ দূর করে, সকল পুরুষদের কাউন্সেলিং এর মাধ্যমে বুঝিয়ে সচেতনতা বাড়ানো। ধর্ষনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা সর্বদা অবিচল ও কঠোর।সমাজ হতে ধর্ষন নির্মূল ও নারীদের পাশে থাকার জন্যে আমরা সর্বদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।তাই নারীর প্রতি সহিংসতা, নারীর অবমাননা,মাদক, সাইবার অপরাধ, গুজব ছড়ানো এই সব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধ করে যাবো।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ধর্ষণ নির্মূল ও নারীদের পাশে থাকার জন্যে আমরা সর্বদা পরিশ্রম করে যাচ্ছি: মালিয়া হোসেন

প্রকাশিত : ০৭:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০