০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জামাই হত্যা মামলায় শ্বশুরের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানার উত্তর ফরিদপুর গ্রামে জামাতা পশিরুলকে হত্যার দায়ে শ্বশুর নুরুল হককে (৬০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবীর আদালতে এই রায় প্রদান করেন।

এ ছাড়াও মামলার অপর আসামী শাশুড়ি মাজেদা বেগম, স্ত্রী নার্গিস বেগম, শ্যালক মাজেদুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি শাপলা বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণের বরাত দিয়ে বিজ্ঞ জেলা জজ আদালতের এপিপি আব্দুল হামিদ জানান, ২০১১সালের ১২ আগস্ট সন্ধ্যায় স্ত্রী নার্গিস বেগম তার স্বামী পশিরুল ইসলাম (২৮) কে বাপের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরিবারের লোকজন পরিকল্পিতভাবে পশিরুলকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক কায়দায় গলা, হাত, পা ইত্যাদি ছুড়ি দিয়ে টুকরো টুকরো করে কেটে নির্মমভাবে হত্যা করে।

এই ঘটনায় পশিরুলের বাবা লেদা মোহাম্মদ বাদী হয়ে পরদিন পশিরুলের শ্বশুর নুরুল হকসহ ছয় জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

জামাই হত্যা মামলায় শ্বশুরের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০৫:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০