০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কাউকে বাদ দিয়ে দেশ গড়ার চিন্তা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হচ্ছে, কাউকে বাদ দিয়ে দেশ গড়ার চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নবনির্মিত থানচি থানা ভবনের ফলক উম্মোচন শেষে সাংবাদিক এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হচ্ছে, সমস্যাগুলো দূরীকরণ হচ্ছে, কাউকে বাদ দিয়ে দেশ গড়ার চিন্তা সরকারের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সীমান্ত রক্ষা এবং সীমান্ত আরও নিরাপত্তা জোরদার করার জন্য দুর্গম থানচি থেকে লিক্রী পর্যন্ত সীমান্ত সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। এই সীমান্ত সড়কের কাজ শেষ হলে বান্দরবানের নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো হবে এবং তিন পার্বত্য জেলা পর্যটন শিল্পে আরও এগিয়ে যাবে।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ফিতা কেটে নবনির্মিত থানচি থানার নতুন ভবনের উদ্বোধন করেন। পরে থানা ভবনের সামনে বৃক্ষরোপণ এবং স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

এসময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতারসহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

কাউকে বাদ দিয়ে দেশ গড়ার চিন্তা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০