০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ফিফা নারী সহকারী রেফারি পেল বাংলাদেশ

ফুটবল মাঠে বাঁশী হাতে এই দুজন বেশ পরিচিত। বেঞ্চের ওপরে বসা দেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা। নিচে সহকারী ফিফা রেফারির স্বীকৃতির অপেক্ষায় সালমা ইসলাম মনি।

ফুটবলে আন্তর্জাতিক নারী সহকারী রেফারি পেতে যাচ্ছে বাংলাদেশ। সালমা ইসলাম মনি নামে এই নারী সহকারী রেফারি ফিটনেস পরীক্ষা অতিক্রম করেছেন।

তার রিপোর্ট ফিফায় পাঠানো হবে। সেখানে অনুমোদন হলে ম্যাচের সুযোগ পাবেন সালমা। তবে নিয়ম হচ্ছে ফিফা হতে সহকারী রেফারির ব্যাজ পেতে হলে ২৩ বছর বয়স হতে হবে। কিন্তু সালমার ২৩ পূর্ণ হতে ১ দিন বাকি।

রেফারি কর্মকর্তা আজাদ রহমান বলেন, ‘যদিও সব দেশের জন্য সমান। তারপরও ১ দিনের বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে কথা বলব।’

ফিফার সাবেক রেফারি আজাদ রহমান বলেন, ‘জয়া চাকমা গতবারও পাশ করেছিল। এবারও সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার নাম রেফারি হিসেবে পাঠানো হবে। ফিফার নিয়ম অনুযায়ী নারী রেফারি হতে বয়স ২৫ হতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

ফিফা নারী সহকারী রেফারি পেল বাংলাদেশ

প্রকাশিত : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০