দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের মোঃ করিম মিয়ার ক্ষতিগ্রস্ত মেরামতের জন্য ১ লক্ষ টাকা নগদ টাকা উপহারস্বরূপ দিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মেজর (অব.)মোহাম্মদ আলী সুমন।
শুক্রবার আসলে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের গণসংযোগ ও পথসভা অংশগ্রহণ নিতে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন এর নেতাকর্মীদের নিয়ে পানিপথের ট্রলারযোগে যান নৌকা প্রতীকের প্রার্থী মেজর মোহাম্মদ আলী।এ সময় বিপুল পরিমাণ নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং ঘাটে পর্যাপ্ত জায়গা না থাকায়,দ্রুতগামী তে এসে থামা অন্য আরেকটি বড় ট্রলারের ধাক্কায় দরিদ্র ট্রলার চালক করিম মিয়ার পরিবারের ভরণ পোষণের একমাত্র অবলম্বন যাত্রীবাহী ট্রলারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় দরিদ্র ট্রলার চালকেল একমাত্র অবলম্বন হারিয়ে গগনবিদারী চিৎকার করে,তাৎক্ষণিকভাবে মেজর মোহাম্মদ আলী তাকে পরিবার সহ সকলের ভরণপোষণের জন্য দায়িত্বভার গ্রহণ করে নগদ এক লক্ষ টাকা ডলার মেরামতের জন্য প্রদান করার ঘোষণা দেন।

এর প্রেক্ষিতে (১৮ অক্টোবর) সকালে তার নিজ বাসভবনে ডেকে এনে এক লক্ষ টাকা প্রদান করেন।
উল্লেখ্য ট্রলার চালক করিম মিয়ার বাড়ি দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন এর তিন সন্তানের জনক করিম মিয়ার দুই ছেলে এক মেয়ে সকলেই বাকপ্রতিবন্ধী।
এক লক্ষ টাকা উপহার স্বরূপে পেয়ে ট্রলার চালক করিম মাঝি বলেন, আমার দরিদ্র পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল এই ট্রলারটি, হঠাৎ করে এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে আমির দিকবিদিক পাগল হয়ে গেছিলাম।কিন্তু আমাদের দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী ভাই পরদিন সকালে আমাকে ডেকে এনে এক লক্ষ টাকা দিয়ে পুনরায় আর একটি ট্রলার কেনার জন্য বলেন।এবং যেকোন সমস্যায় তিনি আমার পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। আল্লাহ উনারে হাজার বছর বাঁচিয়ে রাখুক, ওনার মত ভালোমানুষি যেন আমাদের সবসময় উপজেলা চেয়ারম্যান হন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















