১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ভালুকা পৌরসভার নির্বাচনের আগাম গণসংযোগ ও প্রচারনা শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা

শিল্পাঞ্চল খ্যাত ময়মনসিংহের ভালুকা উপজেলা ১ টি পৌরসভা নিয়ে গঠিত।ভালুকা পৌরসভা ১৯৯৮ সালে স্থাপিত হয়। ভালুকা পৌরসভায় ১০.৬৮ বর্গ কিলোমিটার আয়তনে ১লক্ষ ৬০হাজার জন সংখ্যা রয়েছে। মেয়র, ৯টি ওয়ার্ডে ৯জন কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ২জন কর্মকর্তা ও ২১ জন কর্মচারী নিয়ে পৌরসভাটি পরিচালিত হয়ে আসছে। আগামী পৌরসভা নির্বাচন কে সামনে রেখে আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন দলের একাধিক সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ইতো মধ্যে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা নিজ নিজ দলের নেতাদের সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগ চালাচ্ছেন। সর্বত্রই আলোচনা হচ্ছে কে পাচ্ছেন মেয়র পদে আ’লীগের মনোনয়ন। সম্ভাব্য প্রার্থী হিসাবে নিজেদের পরিচিতি হওয়ার জন্য পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। চলছে পৌর এলাকার বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকানে বসে কৌশলে নির্বাচনী প্রচারণা। আবার কেউ কেউ প্রার্থীদের নামে সমর্থক গোষ্ঠী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডি খুলে প্রতিমূহুর্তে ছবি পোষ্ট করে ভাইরাল করছে। এতে করে লাইক কমেন্টের পাশাপাশি আলোচনা- সমালোচনাও হচ্ছে বেশ ভালো। তারা দলীয় সমর্থন নিতে জেলা-উপজেলার শীর্ষনেতা, কর্মীদের কাছে ধর্ণা দেওয়াসহ দৌড়ঝাঁপ শুরু করেছে। পৌর এলাকার বিভিন্ন ওর্য়াডে ওর্য়াডে গিয়ে ভোটারদের দেওয়া হচ্ছে নিত্যনতুন প্রতিশ্রুতি, বলা হচ্ছে উন্নয়নের নানা কথা। তবে প্রার্থীদের এমন মন ভেঁজানো কথায় চিরা ভেঁজাতে রাজি না অনেক ভোটাররা। একারনে এলাকার সর্বপরী উন্নয়ন হবে এমন কোন প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ের মালা পড়াবে তারা। নিজেদের প্রার্থীতা জানান দেওয়ার জন্য পৌর শহরে বিভিন্ন স্থানে মতবিনিময় ও নিজেকে শোডাউন করতে দেখা গেছে। আবার কেউ কেউ পৌর নির্বাচন এলাকায় বিভিন্ন গ্রামে, মহল্লায়, পাড়ায়, ওয়ার্ডে ছোট ছোট সভা করে ভোটের কর্মী ও সমর্থকদের সংগঠিত করছেন। পৌরসভার উন্নয়নে ভোটারদের নানা নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন। ভালুকা পৌর সম্ভাব্য মেয়র তালিকায় এগিয়ে রয়েছেন যুবকরা।রাজনৈতিক ভাবে পৌরসভাটি খুবই গুরুত্বপূর্ণ বিধায় আ’লীগ ক্লিন ইমেজের কাউকে নমেনেশন দিয়ে মেয়র হিসেবে পেতে চাচ্ছে। আ’লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র ডাঃ এ,কে,এম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ভালুকা উপজেলার সভাপতি সাদিকুর রহমান তালুকদার,সাবেক যুবলীগের সাধারন সম্পাদক সালাউদ্দিন সরকার,উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব আহম্মেদ মাহাবুব।পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল। বিএনপির সম্ভাব্য প্রার্থীর মধ্যে সাবেক ভালুকা ইউনিয়নের বিএনপির সভাপতি আলহাজ্ব হাতেম খান,সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ খান রুবেল ও আলী আজগর চৌধুরী মহন। তথ্য মতে জানা গেছে, কোন মামলা মোকাদ্দমা না থাকলে নিয়ম অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর অথবা ২১ জানুয়ারীর মধ্যেই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকা পৌরসভার নির্বাচনের আগাম গণসংযোগ ও প্রচারনা শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা

প্রকাশিত : ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০