০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: মেজর সুমন

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৭:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • 124

আজ (মঙ্গলবার)   ২০ অক্টোবর  কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ।

আজ সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে একটানা বিকাল ৫ টা পর্যন্ত চলবে । এবারই প্রথম সুষ্ঠ ভোট গ্রহনের লক্ষ্যে ভোর রাতে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে ।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ।

এবারই প্রথম দাউদকান্দি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সুমনের নৌকা প্রতীকের কোন পোষ্টার, ব্যানার ফেষ্টুন কিছুই নেই। প্রচারনায় ছিল শুধুমাত্র ডিজিটাল প্রচার মাধ্যম ফেসবুক, ইউটিউব, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া ।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ২০ অক্টোবর দাউদকান্দি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা থাকবে । তবে দাউদকান্দির অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্বাচনের আওতামুক্ত থাকবে ।

দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিস বিজনেস বাংলাদেশকে জানান, এ উপজেলা নির্বাচনে মোট ৩ পদে ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্ব›দ্বীতা করছেন।

চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী (নৌকা), সাইফুল আলম ভূঁইয়া (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ এসডু (চশমা), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লালুর রশিদ দোলন (টিয়া পাখি), উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মো.তারিকুল ইসলাম নয়ন (তালা), রুহুল আমিন ( ধানের শীষ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার ( প্রজাপতি) ও ফরিদা ইয়াসমিন ডলি (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী পোস্টার ছাড়াই প্রতিদ্ব›দ্বীতা করার ঘোষণা দেন।

নৌকার প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। । দলমত নির্বিশেষে সকলের কাছে আমার গ্রহণ যোগ্যতা রয়েছে। আর ভোটাদের নৌকার প্রতি আস্থা আছে। তাই আমার বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি পোস্টার লাগবে না।

বিএনপি’র প্রার্থী সাইফুল আলম ভূঁইয়া বলেন,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে,ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে ভোটাররা আমাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত করবে ইনশাল্লাহ।

দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুন নাহার জানান, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহনে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: মেজর সুমন

প্রকাশিত : ০৭:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০