কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আ’লীগের মনোনীত প্রার্থী মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন । তিনি ১ লক্ষ ৫২ হাজার ২৩০ ভোট পেয়েছেন। অন্যদিকে বিএনপি মনোনীত সাইফুল আলম পেয়েছেন ৪ হাজার ২৩০ ভোট। তিনি জামানত হারিয়েছেন।
ঘোষিত ফলাফলে ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম (নয়ন) প্রতীক (তালা) ৭৬ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি মোঃ বিল্লালুর রশিদ দোলন (টিয়া পাখি) পেয়েছেন ৪১ হাজার ২১ ভোট, মোঃ আমান উল্লাহ (চশমা) পেয়েছেন ৩২ হাজার ৫৪৪ ভোট এবং বিএনপি মনোনীত রুহুল আমিন ৪হাজার ২৭৫ভোট পেয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৫২ হাজার ৫৭২ ভোট পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন রোজিনা আক্তার প্রতীক (প্রজাপতি)। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ফরিদা ইয়াসমিন (ধানের শীষ) পেয়েছেন ১০ হাজার ২৭৮ ভোট। তিনিও জামানত হারিয়েছেন।
মঙ্গলবার সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায় একটানা চলে ।

২য় বারের চেয়ারম্যান মত নির্বাচিত চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, অবাধ সুষ্ঠ নির্বাচনে হয়েছে তাই আমি বিপুল ভোটে নির্বাচিত জয়ী হয়েছি এ বিজয় আমার না এ বিজয় নৌকার বিজয় এ বিজয় দাউদকান্দি উন্নায়নের বিজয় ।
এ সময় তিনি দাউদকান্দি সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সম্মানিত করেছেন আমিও সর্বদা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ্।
নির্বাচন পরবর্তী সময় দাউদকান্দি উপজেলার সফল সভাপতি তারিকুল ইসলাম (নয়ন) বিজনেস বাংলাদেশকে বলেন, আপনারা জানেন আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান তাই আমাকে আপনারা ভোট দিয়ে আমার বাবা ও আমাকে সম্মানিত করেছে ,আমিও আপনাদের কথা দিচ্ছি দিন রাত সব সময় দল-বল নির্বিশেষে সকলের জন্য আমার দরজা খোলা থাকবে । আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব । আপনার সুঃখে দুঃ খে আমাকে ডাকবনে আমি হাজির হব ইনশাল্লাহ্ ।
তিনি আরো বলেন, এ বিজয় আমার একার না এ বিজয় দাউদকান্দি উপজেলার সবার বিজয় । আপনার আমাকে যোগ্য মনে করে দাউদকান্দি উপজেলার ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করেছেন । আমিও আপনাদের সকল বিপদ আপদে পাশে থেকে আমি আমার যোগ্যতার প্রমান দিব কথা দিলাম ।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বিজনেস বাংলাদেশকে জানান, সমগ্র দাউদকান্দিতে কোন প্রকার কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুন নাহার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহনে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল তাই আমরা সফল হয়েছি। উল্লেখ্য, দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০২ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর মধ্েয ২ টি কেন্দ্র বালিত হয়। এতে ভোটার ছিল ২৭৩৫০১ জন।
বিজনেস বাংলাদেশ/ ই/এম























