১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ইউপি উপনির্বাচনে জয়ী হলেন যারা

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • 69

মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। অধিকাংশ স্থানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। তবে কিছু কিছু স্থানে বিএনপি প্রার্থীরা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

এদিকে, ভোট গ্রহণের সময় কোথাও কোনো সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। আমাদের স্টাফ রিপোর্টার জেলা -উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর :

মতলব (চাঁদপুর) :
চাঁদপুরের মতলব উত্তর- দক্ষিণ ইউপি উপনির্বাচনে  চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামীমনোনীত নেীকা প্রতিক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন মতলব উত্তরে তিনিই প্রথম মহিলা চেয়ারম্যান নির্বাচিত,তাও আবার প্রধানমন্ত্রীর উপহার নৌকা প্রতীক মতলব উত্তরে তিনিই প্রথম মহিলা চেয়ারম্যান নির্বাচিত,তাও আবার প্রধানমন্ত্রীর উপহার নৌকা প্রতীক ।

সুলতানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাবিবা ইসলাম শিফাত (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক খোকন (ঘোড়া) পেয়েছেন ৪১৮০ ভোট।

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যার পদে মোহনপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে ও ইসলামাবাদ ইউনিয়নে ১নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। জহিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সেলিম মিয়া (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬০৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট খালেদ মোশাররফ (আনারস) পেয়েছেন ১৮০৩ ভোট। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী আকতার হোসেন (ধানের শীষ) প্রাপ্ত ভোট ৬০।

ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মো. হাবিবুর রহমান (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বাহার মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ৫১৯ ভোট।

নির্বাচনের ভোট গণনা শেষে মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসার ও নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

পাবনা ও ভাঙ্গুরা :
পাবনার ভাঙ্গড়া উপজেলা সদরের ভাঙ্গুড়া ও মন্ডতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। একটিতে স্বতন্ত্র, অপরটিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফরুক টুকুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে ৫ হাজার ৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জাহাঙ্গীর আলম বিদু্যৎ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৯৪ ভোট।

উপজেলার মন্ডতোষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফসার আলী ২ হাজার ৩৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ আনারস প্রতীকে ২ হাজার ১৮২ ভোট পেয়েছেন।

শাহরাস্তি (চাঁদপুর) :
চাঁদপুরের শাহরাস্তিতে ১৬নং মেহের দক্ষিণ ইউপি উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুহুল আমিন বেসরকারিভাবে বিজয় হয়েছেন। তিনি মোট ২৪০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে কাজী জাহাঙ্গীর আলম ১৫৮৯ ভোট পান। অপরদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ কবির ৯৮২ ভোট পেয়েছেন।

এদিকে একই দিন চিতোষী পশ্চিম ইউপির ৭নং ওয়ার্ডের সিমাইল সপ্রাবিতে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কামাল হোসেন ৪১১ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। অপরদিকে সুচিপাড়া দক্ষিণ ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার পদে হুমায়ুন কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি উপনির্বাচনে মাহতাব উদ্দিন বসুনিয়া ৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৫৪৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আতাউর রহমান। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম। মাহতাব উদ্দিন বসুনিয়ার প্রতীক ছিল ফুটবল ও আতাউর রহমানের প্রতীক ছিল আপেল। প্রিজাইডিং অফিসার জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী।

ফটিকছড়ি (চট্টগ্রাম) :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ও নানুপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। সুয়াবিলে আওয়ামী লীগ মনোনীত জয়নাল আবেদিন নৌকা প্রতীকে পেয়েছেন ৩৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হায়াত আনারস প্রতীকে পেয়েছেন ৩৩৯২ ভোট। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াকুব ৪৪৭ ভোট পেয়েছেন।

এদিকে, নানুপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত শফিউল আজম নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমান উলস্নাহ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩১৮৭ ভোট। ধানের শীষ প্রতীকে জয়নাল আবেদিন পেয়েছেন ৫৯৬ ভোট।

অন্যদিকে, খিরামে ইউপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. জাবেদ ও জাফতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচনে নাছিদ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

লোহাগাড়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার ২ জন ও অপরটি স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন- সদর ইউনিয়নে নৌকা প্রার্থী ইউপির বর্তমান চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী ৯ হাজার ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরী (আনারস) পেয়েছেন ৭ হাজার ৫০ ভোট। আমিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম ইউনুছ (নৌকা) ১১ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক (আনারস প্রতীক) ২ হাজার ৮৭০ ভোট পেয়েছেন। আধুনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন (আনারস) ৩ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইয়ুব মিয়া (টেবিল ফ্যান) ২ হাজার ১৭৩ ভোট পেয়েছেন।

বাকেরগঞ্জ (বরিশাল) :
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার ৬২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মনোনীত প্রার্থী শওকত হোসেন হাওলাদার ২১৩৪ ভোট পেয়েছেন।

সাতক্ষীরা :

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স.ম মোরশেদ আলী (ভি.পি মোরশেদ) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ৫৭৭৭ ভোট। নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে মোরশেদ আলীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
গাজীপুর :
জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী অলিউল ইসলাম অলি বিজয়ী হয়েছেন। তিনি ১২ হাজার ৭৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সিরাজ মোড়ল চশমা প্রতীকে ৫ হাজার ৮৯৭ ভোট পান। ভোট গণনা শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর এ ফল ঘোষণা করেন।
বরিশাল:
জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী এবং উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে ঘোষিত ফলাফলে কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ হাজার ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী মুন্না তালুকদার।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শওকত হোসেন হাওলাদার ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ হাজার ১৩৪ ভোট।
মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৬নং গুয়াগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপনির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো. হালিম দেওয়ান। তিনি ভোট পেয়েছেন ৪৯৯ টি। অন্যদিকে, ৩১৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মোরগ প্রতীকের সিরাজুল ইসলাম।

পূর্বধলা (নেত্রকোনা) :

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের উপনির্বাচন কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক চশমা প্রতীকে ৩০৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজুওয়ানুর রহমান রজনীগন্ধা প্রতীকে পেয়েছেন ২৮৪৯ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হালিম খান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৩৪ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুর রহমান বিজনেস বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ইউপি উপনির্বাচনে জয়ী হলেন যারা

প্রকাশিত : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০