মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২’শ পিচ ইয়াবা, নগদ ৩৮ হাজার টাকা ৩টি মোবাইল সহ আওয়ামীলীগ নেতা সহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে কালিগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার সাদপুর এবং নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃত মাদক ব্যবসায়ীরা হলেন যশোর জেলার শার্শা থানার জামতলা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ইমরান হোসেন (২৬), একই এলাকার মোস্তফা কাইয়ুমের পুত্র জাহিদ পারভেজ (৪০), সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুরগ্রামের মৃত শেখ শহিদ মেম্বরের পুত্র বর্তমান কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ শেখ মনিরুজ্জামান ওরফে পুটে(৫০), মৌতলা গ্রামের মৃত মশিউর রহমান কোরাইশ এর পুত্র কাজী রাফায়েত আলী রাফু (৪৭), এবং তার কলেজ পড়–য়া পুত্র ইসান(১৯)। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন জানান উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর গ্রামে মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার সময় থানার উপ সহকারী পরিদর্শক জামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ইমরান এবং জাহিদ পারভেজ নামক দুই জন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১৮০পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশের অপর একটি টহল দল উপজেলা সদরের থানার সন্নিকটে নাজিমগঞ্জ বাজারের পাশে শীতলপুর গ্রামের শেখ মনিরুজ্জামান ওরফে পুটের বাড়ি অভিযান চালিয়ে ১ হাজার ২০ পিচ ইয়াবা সহ তাকে এবং রাফায়েত আলী রাফু ও তার পুত্র ইসান কে গ্রেপ্তার করা হয়। ঐ সময় তাদের নিকট মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান এই চক্রটি ভদ্রবেশে অভিনব কায়দায় দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে শুক্রবার পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
বিজনেস বাংলাদেশ/ ই/এম























