ময়মনসিংহের ত্রিশালের পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন ত্রিশাল পৌরসভার মেয়র । শনিবার ২৪ অক্টোবর সন্ধ্যায় ত্রিশাল পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্বামান আনিছ। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আজাহারুল ইসলাম, কাউন্সিলর মেহেদী হাসান নাছিম, রাশেদুল হাসান বিপ্লব,জহিরুল হক লিটন, এবি ছিদ্দিক শাহজাহান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন।
মেয়র বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সে ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রধান করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























