০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাবি শিক্ষার্থী মোস্তাফিজ খুনের ঘটনায় আটক ২

রাজধানী সাভারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজার রহমান ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন হওয়ার ঘটনায় ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।
গতকাল সোমবার দিবাগত রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব। আটক হওয়া দুইজন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ (২৯) ও সাভারের ডগরমোড়া এলাকার আব্দুল গণির ছেলে রনি ওরফে ডগি রনি (৩০)।
দু’জনেই সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকার পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে। আটক দুই ব্যক্তি হত্যার অভিযোগ স্বীকার করেছে। র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আটক দুই হত্যাকারীকে আজ সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ হত্যাকাণ্ডে আরও একজনকে আটকের প্রক্রিয়া চলছে।
অভিযুক্তরা দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হত্যাকাণ্ডের তিন দিন পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা মজিবুর রহমান।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯ সালের স্নাতকোত্তর ব্যাচের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজার রহমান একটি দূরপাল্লার বাসে করে সাভারের শিমুলতলা এলাকায় সকালে নামেন।
বাস থেকে নামার পরে তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা টাকা পয়সাসহ মূল্যবান মালামাল লুটপাট করে প্রকাশ্যে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মোস্তাফিজার রাজশাহী জেলার দূর্গাপুর থানার নওয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
ট্যাগ :
জনপ্রিয়

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান

রাবি শিক্ষার্থী মোস্তাফিজ খুনের ঘটনায় আটক ২

প্রকাশিত : ০৩:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০