নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ গত ২৪ ঘন্টায় খুনের মামলাসহ ৫ মামলার পলাতক আসামী সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেন (২৯)সহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কামরুজ্জামান সিকদার এবং ওসি তদন্ত মোঃ রুহুল আমিন’র নেতৃত্বে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ২টি টিম ২৬ অক্টোবর রাতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে খুন, ধর্ষন, অপহরন, অবৈধ অস্ত্র সহ ৫ মামলার মোষ্ট ওয়ান্টেড পলাতক আসামী সাদ্দাম হোসেন (২৯) কে বেগমগঞ্জ থানার কোটরা মহব্বতপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সুপার আলমগীর হোসেন’র নিদের্শনায় ও অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ’র তত্তবধানে এসআই মোস্তাক আহমেদ, ফিরোজ আহম্মদ, মীর হোসেন, এএসআই সালাউদ্দিন, জাহাঙ্গীর হোসেন, নুরনবী সঙ্গীয় ফোর্স নিয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করেন। একটি দেশীয় পাইপগান ৩টি কার্তুজ উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-৫৯ তাং-২৭/১০/২০২০ইং, ধারা-১৮৭৮ সনের দি আমস্ এ্যাক্ট এর ১৯ অ রুজু করা হয়েছে।
বিগত জাতীয় সংসদ নির্বাচন’২০১৮ চলাকালে ২নং গোপালপুর ইউপিস্থ তুলাচারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩০নং ভোট কেন্দ্রে নির্বাচনী নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আনসার সদস্য মোঃ নুরনবী হেঞ্জু(৪৫) কে কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যাকান্ডের দীর্ঘ দিনের পলাতক ১নং আসামী ও ছাত্রদল কর্মী হাবিবুরর রহমান (২১) কে তুলাচারা এলাকা হতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও ১টি কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
সোনাইমুড়ী থানার মামলা নং-১৩, তাং-১২/০৮/২০১৩ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর বহুল আলোচিত ফারুক হোসেন হত্যাকান্ডের দীর্ঘ পলাতক আসামী মোঃ রাজু (৩৫) কে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী মোঃ জাফর (৩৫) কে মীরওয়ারিশপুর গ্রামের কাঠের পোল এর উপর তাহার দখল হইতে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-৬১ তাং-২৭/১০/২০২০ইং, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ২৪(ক) রুজু করা হয়েছে।
গ্রেফতারী পরোয়ানা জিআর সাজা-পারিবারিক ডিগ্রী-১/১৯ এর ০৩ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ বারেক (৩২) কে আমানউল্যাপুর নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। উল্লেখিত গ্রেফতারকৃত আসামীদেরকে ২৭/১০/২০২০ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















