০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

দ্বায়িত্বে অবহেলা ও অনিয়ম রোধে আউট সোসিং কর্মীদের নিয়ে পরিচালকের সভা

গাজীপুর জেলা শহরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অনুমোদন ব্যতীত ৮৪ জন আউট সোসিং কর্মী চাকুরী থেকে অব্যাহতি এবং ২য় দফায় হাসপাতালের ভেতরে কুকুর, বিড়ালের অবাদ বিচরণ ও উপদ্রবসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ সংক্রান্ত পরপর দুইদিন জাতীয়, স্থানীয় ও নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হলে আউট সোসিং কর্মীদের নিয়ে সভা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেডিকেল কলেজে গিয়ে দেখা যায় হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান হাসপাতালে অন্যান্ন কর্মকর্তাদের নিয়ে কনফারেন্স রুমে এক জরুরী সভা করছেন। সভায় জনবল সরবরাহকারী ঠিকাদারসহ আউট সোসিং কর্মীরা উপস্থিত ছিল। তবে ওই সভায় উপস্থিত আউট সোসিং কর্মীদের গায়ে তাদের নির্ধারীত কোন পোষাক দেখা যায়নি।

এ বিষয়ে ডা. খলিলুর রহমান জানান, নিয়োগপ্রাপ্ত ওইসব আউট সোসিং কর্মীদের সাথে বৈঠক হয়েছে, তারা কথা দিয়েছে বুধবার থেকে সঠিক ভাবে তাদের দ্বায়িত্ব পালন করে যাবে। কাল থেকে আশাকরি হাসপাতালটি ভাল ভাবেই পরিষ্কার থাকবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আউট সোসিং কর্মীরা দ্বায়িত্ব পালন কালে তাদের নির্ধারীত পোষাক পরে ডিউটি করবে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকতা বলেন, শুধু মাত্র হাসপাতালের পরিচালক যদি প্রতিদিন সকাল-বিকেল দুই বার এই হাসপাতালটি রাউন্ড দেয় তা হলে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। এতে করে দুর হবে এখানে সংঘটিত অনেক অনিয়ম ও দূর্নীতি। শুধুমাত্র নিয়মিত রাউন্ড দিয়ে দেখবাল করার বিষয়টি নিশ্চিত করতে পারলে আগত রোগীদের সেবা যেমন নিশ্চিত হবে তেমনি ভাবে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি, আউট সোসিং কর্মী এবং ডাক্তার ও নার্সরা সঠিক ভাবে তাদের দ্বায়িত্ব পালন করবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

দ্বায়িত্বে অবহেলা ও অনিয়ম রোধে আউট সোসিং কর্মীদের নিয়ে পরিচালকের সভা

প্রকাশিত : ০৫:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০