০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

পেকুয়ায় পিকআপ-অটোরিকসা সংঘর্ষে চালকসহ নিহত ৪, আহত ২

কক্সবাজারের পেকুয়ায় পিকআপ ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত ও ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের আঞ্চলিক সড়কের নন্দীরপাড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের সিকদার পাড়ার আমিনুল কবির (২৮) কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মো. আক্কাস (৩৫), দিদারুল ইসলাম (২৮) ও পেকুয়ার মগনামা ইউনিয়নের বাসিন্দা সিএনজি চালক আবু তালেব (৩৮)।
আহতরা হলেন, নিহত আক্কাসের মেয়ে সোনিয়া আক্তার (১৬) ও কুতুবদিয়ার বড়ঘোপ মগডেইল এলাকার নেজাম উদ্দিন (৩২) ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে অটোরিক্সা যোগে ৫ যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিলেন। সড়কের নন্দীর পাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকসাটি দুমড়ে মুছড়ে যায়। এসময় অটোরিক্সার চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হয়। আহত চার যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো দুই জন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান মজুমদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত চারজনের লাশ পরিবারের কছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

পেকুয়ায় পিকআপ-অটোরিকসা সংঘর্ষে চালকসহ নিহত ৪, আহত ২

প্রকাশিত : ০৯:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০