০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ইঞ্জিন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ধীরাশ্রম রেলস্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশন ছেড়ে আউটার সিগন্যাল এলাকা অতিক্রমের সময় ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছে। উভয়দিকে বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে আছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৫ আগস্ট ছুটি ঘোষণা নোয়াবের

ইঞ্জিন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত : ০১:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০