১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় পৃথক স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে ৩ যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরো কয়েকজন অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা এরা হলেন- খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, দূর্গোপুজার উৎসব-আনন্দে অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হয়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ১২টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসাও দিয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় একে একে ৩ যুবকেরই মৃত্যু হয়। তবে এবিষয়ে হাসপাতালে রোগীর সাথে থাকা স্বজনরা কোন মন্তব্য করতে রাজি হননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বিষাক্ত মদপানে ৩ যুবকের মৃত্যুর বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ যুবকের মৃত্যু

প্রকাশিত : ০৩:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০