০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

হলুদ সাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকরা বাধার সম্মুখীন

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে হলুদ সাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকরা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। তাই শীঘ্রই সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করবে বাংলাদেশ প্রেস কাউন্সিল। প্রকৃত সাংবাদিকদের সম্মান বৃদ্ধি ও হলুদ সাংবাদিকতা প্রতিরোধে এ উদ্যোগটি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজিত ‘মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ আয়োজন করে। এসময় প্রেস কাউন্সিলের পক্ষ থেকে গণমাধ্যম, মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস বিষয়ক বিভিন্ন বই লক্ষ্মীপুর প্রেসক্লাবকে উপহার দেয়া দেন।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. শাহ্ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবদুল মালেকের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, মো. কাউছার, সাইদুল ইসলাম পাবেল, , কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলুসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বিজনেস বাংলাদেশ/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

হলুদ সাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকরা বাধার সম্মুখীন

প্রকাশিত : ০৪:১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০