১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রথম সভা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় টুঙ্গিপাড়া বিজয় গেষ্ট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার দুপুর আড়াইটার দিকে নবনিযুক্ত সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা।
এরপর নবগঠিত কার্যনির্বাহী সংসদ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিস্থলে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করান সাধারণ সম্পাদক।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের মিলছে না সন্ধান

গোপালগঞ্জে আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রথম সভা

প্রকাশিত : ০৬:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০