” মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাইবান্ধার ফুলছড়িতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা ও বেকার যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ।
ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় “মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান ” তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তাজুল ইসলাম আলবেরুনী, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস, আত্নকর্মী কামরুজ্জামান লেবু, ইকবাল কবির প্রমুখ। পরে বেকার যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে সামাজিক কাজে অগ্রসর হতে হবে। কারণ যুবরাই বদলে দিতে পারে একটি সমাজের চিত্র। তাই যুব সমাজের উচিত দেশের কাজে নিজেকে নিয়োজিত করা।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















