ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রাম থেকে ২৮টি ভারতীয় গরুসহ গরুবাহী ৩টি পিকআপ ভ্যান ও ৬জন পাচারকারীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। আজ রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় গরুসহ ৬ পাচারকারীকে গ্রেফতার করাহয়। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়ায় কসবা সিমান্তের বিভিন্ন পকেট পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ভারতীয় গরু আসছে বাংলাদেশে। এসব গরু আমদানীর সাথে স্থানীয় একাধিক চোরাকারবারী চক্র জরিত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপ-পরিদর্শক এস আই জিহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৮ গরুবাছুর সহ ৩টি পিকআপ ভ্যান আটক করেন। এ ঘটনায় জরিত থাকার দায়ে ৬জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানাযায়নি।
গরু সহ পিকআপ ভ্যান আটকের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান জানান,“ আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কসবা সিমান্তে অবৈধ পথে ভারত থেকে গুরু আসছে। এমন খবরের ভিত্তিতে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৮টি গরু সহ ৩টি পিকআপ ভ্যান আটক করেন। এ ঘটনায় ৬জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। গরুর ব্যপারে আদালত সিধান্তদেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























