ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার সংলগ্ন এতিম খানা মোড়ে বাহারুল উলুম আলিম মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রোববার দুপুরে মাদ্রাসার গভনিং বডি জনাব আলহাজ্ব এ.বি.এম সিদ্দিক এর সভাপতিত্বে মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার জনাবা সালমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, হবিরবাড়ী মুসলিম এতিম খানার সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোঃ মোস্তফা কামাল, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ বাচ্চু, ভালুকা ইউপি চেয়ারম্যান মোঃ শিহাব আমিন খান, সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন প্রমূখ। এসময় বাহারুল উলুম আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শেখ, অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরন করেন।
বিজনেস বাংলাদেশ/ ইএম

























