০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

১২ গুণ বেশি দামে বৈদ্যুতিক পাম্প, ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের জন্য ১২ গুণ বেশি দামে বৈদ্যুতিক পাম্প কেনার মাধ্যমে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান প্রকৌশলীসহ (উৎপাদন) ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০১৬ সালে চট্টগ্রাম শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে এলসির বিপরীতে ২ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার বা ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকায় বৈদ্যুতিক মোটর ক্রয় করে। অথচ দুদকের অনুসন্ধানে দেখা যায়, পাম্পটির প্রকৃত বাজারমূল্য ৩০ হাজার ৮১ মার্কিন ডলার বা ২ লাখ ৪৯ হাজার ৫৬১ টাকা।

আসামিরা নিজেরা লাভবান হওয়ার জন্য নিজেদের ওপর অর্পিত দায়িত্বের চরম লঙ্ঘন করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে বৈদ্যুতিক মোটর কেনার নামে সরকারি অর্থ আত্মসাৎ করেন। যা বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

১২ গুণ বেশি দামে বৈদ্যুতিক পাম্প, ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৪:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০