০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

জনপ্রিয় হয়ে উঠছে আগাম জাতের ব্রি ৭৫ ধান

কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হওয়ার সাথে সাথে দেশের কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকদের মাঝে সুগন্ধীযুক্ত অধিক ফলনশীল আগাম জাতের ব্রি ৭৫ ধান চাষের আগ্রহ বেড়ে চলেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ব্রি ৭৫ ধানের সাথে অন্যান্য জাতের ধানের পার্থক্য হলো অন্য ধান রোপন শুরু থেকে কর্তনের সময় লাগে ১৪০ থেকে ১৫০ দিন সেখানে এই ধানের লাগে মাত্র ১১০ দিন। ফলে এক মাস আগেই এই ধান কেটে কৃষক উক্ত জমিতে সহজেই শীতকালীন ফসল আলু, সরিষা, কালাই সহ অন্যান্য কৃষি পন্য আবাদ করে অধিক লাভবান হতে পারবে। ব্রি ৭৫ ধান গাছের উচ্চতা ৩ থেকে সাড়ে ৩ ফুট শক্ত কান্ড বা ডাঁটা হয়ে থাকে। ফলে বাতাসে সহজে হেলে পড়ে না। রোগ বালাইও কম। শতকরা ২০ ভাগ কম সারে এই ধান চাষ করা হয়। ধান হয় মাঝারি চিকন। এই জাতের ধানের চালের ভাত হয় হালকা সুগন্ধীযুক্ত।

উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলমগীর জানান, বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট গাজীপুরের বিজ্ঞানীদের উদ্ভাবিত ব্রি ৭৫ ধান প্রতি বিঘাতে ১৮ থেকে ২০ মন হয়ে থাকে। ২১ থেকে ২৫ দিন বয়সী চারা দিয়ে রোপন করা যায়। এছাড়া আগাম জাতের ধান হওয়াতে গো-খাদ্য হিসাবে কৃষকেরা এই ধানের খড় বিক্রয় করে প্রচুর লাভবান হতে পারে।

পাঁচবিবি উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান জানান, চলতি আমন মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় ৩০ বিঘা প্রদর্শনী প্লট সহ আরো ১০ বিঘায় চাষীরা এই জাতের ধান চাষ করেছেন। প্রদর্শনী প্লটের চাষী আওলাই ইউনিয়ের কাঁকড়া গ্রামের আব্দুল ওহাব জানান, এই ধানের তেমন রোগ-বালাই নেই। উৎপাদন খরচ কম হয়েছে। তিনি বলেন, উপজেলার কৃষকদের মাঝে ধীরে ধীরে ব্রি ৭৫ ধান চাষের আগ্রহ বাড়ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

জনপ্রিয় হয়ে উঠছে আগাম জাতের ব্রি ৭৫ ধান

প্রকাশিত : ০১:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০