১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের চিঠি

সাম্প্রতিক ইস্যুতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

ফ্রান্স ইস্যুতে ঢাকায় হেফাজত ইসলামসহ অন্য ইসলামী রাজনৈতিক দলগুলোর আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে ড. মোমেন বলেন, আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। যে কোনো দলই মত প্রকাশ করতে পারে, তবে সেটা যেন হয় শান্তিপূর্ণভাবে।

ড. মোমেন বলেন, ফ্রান্স ইস্যুতে আজ তরিকত ফেডারেশনের নেতারা আমার সঙ্গে দেখা করেছেন। তারা এ নিয়ে জাতীয় সংসদে রেজুলেশন তোলার জন্য অনুরোধ করেছেন। আমি তাদের বলেছি, আপনারাও সংসদ সদস্য সেটা আপনারা তুলতে পারেন।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের চিঠি

প্রকাশিত : ০৪:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০