০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

হিন্দু বাড়িতে অগ্নিকান্ড, শিক্ষক সহ গ্রেফতার ৭

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুরে হিন্দু বাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিকান্ডের ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, পাক দেওরা গ্রামের আবু নাঈম, বিল্লাল হোসেন, ইকবাল হোসেন, খোশঘর গ্রামের আলী নূর, নসু মিয়া, খৈয়া খালি গ্রামের শাকিল মিয়া।

বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগ এনে গত রোববার বিকেলে একদল অতি উচ্ছুক জনতা ইউপি চেয়ারম্যান বণকুমার শিবের বাড়ি, শংকর দেব নাথ ও মনিলালের বাড়িতে অগ্নিকান্ড চালায়। এছাড়া সাবেক চেয়ারম্যান বেণু ভূষণের ভাস্কর্য , ভোজনালয় ও মনসা মন্দিরে হামলা ভাঙচুর করা হয়। উক্ত ঘটনায় বর্তমান চেয়ারম্যান বনকুমার শিবসহ চার জন বাদী হয়ে সহ¯্রধিক লোককে নামীয় ও অজ্ঞাতনামা আসামী করে চারটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত থেকে আন্দিকোট গ্রামে যেই ১৪৪ ধারা জারি করা হয়েছিল তা মঙ্গলবার উঠিয়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা যায়।

এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাস বলেন, সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর কোন সহিংসতার ঘটনা ঘটেনি। আন্দিকোটে যেই ১৪৪ ধারা জারি ছিল তা এখন আর নেই । তবে কোরবানপুর ও আন্দিকোট গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

হিন্দু বাড়িতে অগ্নিকান্ড, শিক্ষক সহ গ্রেফতার ৭

প্রকাশিত : ১২:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০