০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

প্রবাসীকল্যাণ মন্ত্রী করোনায় আক্রান্ত

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন। দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) করোনা টেস্ট করার পর আজ রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে মন্ত্রী স্বপরিবারে বাসায় আছেন। শারীরিকভাবে তেমন কোনও জটিলতা নেই।

মন্ত্রী ইমরান আহমেদের স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের  চার দিন আগেই করোনা শনাক্ত হয়। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবিরও তিন দিন আগে করোনা আক্রান্ত হন। তিনিও বাসায় আইসোলেশনে আছেন।

ট্যাগ :
জনপ্রিয়

ভিক্টোরিয়া কলেজকে দুইটি বাস দেওয়ার ঘোষণা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী- জাকারিয়া তাহের সুমন

প্রবাসীকল্যাণ মন্ত্রী করোনায় আক্রান্ত

প্রকাশিত : ০৩:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০