বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায়ও শরীয়তপুর (০৩) ডামুড্যা, গোসারহাট ও ভেদরগঞ্জ উপজেলা ও উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রাখছেন আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।
শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে,ডামুড্যায় আলহজ্ব আব্দুর রাজ্জাক নার্সীং ইন্সস্টিউট এর কাজ চলমান রয়েছ, জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর কাজ চলমান রয়েছে, কনেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের নির্মাণ কাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের কাজ প্রায় শেষের দিকে,ডামুড্যা উপজেলাধীন ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের নতুন চার তলা ভবনের কাজ শেষের উদ্বোধনের অপেক্ষায় রয়েছে,
গোসাইরহাট উপজেলাধীন ইদিলপুর ইউনিয়নের ইকরকান্দি দাখিল মাদ্রাসার নতুন ভবনের কাজ চলমান,ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নে কনেশ্বর এস. সি. এডওয়ার্ড ইন্সস্টিটিউশন নতুন চার তলা ভবনের কাজ চলছে।
গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের “সামন্তসার উচ্চ বিদ্যালয়” এর নতুন চার ভবনের উর্ধমুখী ভবনের কাজ চলছে,নারায়নপুর ইউনিয়নের ৬৫ নং বাঐকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ সমাপ্ত,ডামুড্যায় উপজেলায় প্রস্তাবিত আব্দুর রাজ্জাক স্পোর্টিং একাডেমি।
এছাড়া ভেদরগঞ্জ উপজেলায় প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম, গোসাইরহাট উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ফলক উম্মচন,ভেদরগঞ্জ উপজেলায় প্রস্তাবিত আওয়ামীলীগ অফিস।চলমান আব্দুর রাজ্জাক ছাত্রবাস,গোসাইরহাট উপজেলা বিভিন্ন সড়কে ল্যামপোস্ট স্থাপন। এছাড়াও আরো অনেক উন্নয়ন মূলক কার্যকরম চলমান,গণমানুষের ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ অব্যাহত রাখার আহ্বান।
তরুণ সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকা কে বলেন. আমার বাবা সাবেক পানি সম্পদ মন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের অবহেলিত জনপদের রাস্তা ঘাট ব্রিজ নির্মাণ হতে শুরু করে ব্যাপক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি তার সন্তান হিসেবে তার অসমাপ্ত কাজগুলো বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আমি আমার নির্বাচনী এলাকা ডামুড্যা, ভেদেরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছি।
বিজনেস বাংলাদেশ /বিএইচ






















