০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

নোয়াখালীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আব্দুল হক নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের অনেকেই নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডের করমুল্যা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এওজবালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এবং বাবুল ডাক্তারের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাগবিতণ্ডার জের ধরে দুই পক্ষের মধ্যে স্থানীয় করমুল্যা বাজারে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহতরা হলেন, একই এলাকার আমিন উল্যার ছেলে আবদুল হক (৪৮), আমিন উল্লার ছেলে মো. সিরাজ (৫৫), ওবায়দুল্লার ছেলে আবদুর রহমান (৫০), সাইদুল হকের ছেলে কামাল উদ্দিন (৩২), মজিবুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), ওবায়দুল্লার ছেলে আবদুর রহমান (৪০), নুর আলমের ছেলে দেলোয়ার হোসেন (২৫), আব্দুল কাদের ছেলে সালা উদ্দিন (১৯), আবদুল গনি ছেলে শহীদুল্লা (৪০), আলী আহম্মদের ছেলেলিটন (২৭), আব্দুল বেচুর ছেলে সিরাজ (৪৫)।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

নোয়াখালীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

প্রকাশিত : ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০