০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

দেশে ফিরলেন নিষেধাজ্ঞামুক্ত সাকিব

দেশে ফিরলেন সাকিব আল হাসান। ক্রিকেটে নিষিদ্ধ হয়ে এর আগেও এসেছিলেন। কিন্তু তখনও তার সামনে ছিল নিষেধাজ্ঞার খড়গ। এবার নিষেধাজ্ঞামুক্ত হয়ে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব। কদিনের মধ্যে ক্রিকেটে ফিরবেন তিনি। এর আগে সোমবার তাকে দিতে হবে ফিটনেস টেস্ট। এছাড়া আরও ১১২ জন ক্রিকেটারকেও দাঁড়াতে হবে পরীক্ষার সামনে। এই মাসের শেষ দিকে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ওই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব।

দেশে ফিরে সাকিব বলেছেন, ‘আপনাদের দেখে ভালো লাগছে, সবাই এখানে। অবশ্যই এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি তখন তো এরকম স্বস্তিতে ছিলাম না। কিন্তু এখন সে জায়গা থেকে অনেক মুক্ত। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেওয়া।’

লম্বা সময় ক্রিকেটের বাইরে। এবার সেরা পারফরম্যান্স দেখাতে হলে নিজের উন্নতির বিকল্প দেখছেন না তিনি, ‘চেষ্টা তো থাকবে প্রতিনিয়ত যেন নিজেকে আরও বেশি উন্নতি করতে পারি এবং নিজের সেরা পারফরম্যান্সকে যেন ছাড়িয়ে যেতে পারি।‘

এবারের ফেরার অনুভূতি অন্যরকম, ‘অবশ্যই ব্যতিক্রম (এবারের ফেরা), অন্যবার হয়তো কোনও জায়গা থেকে খেলে আসি বা কোনও জায়গা থেকে বেড়ানো শেষে দেশে ফিরি। এবারও হয়তো কোনও একটা কাজ শেষে আসলাম দেশে। কিন্তু এবার যেটা হল মাথার ওপর যে চাপ ছিল সেটা ঝেড়ে আসতে পারলাম।’এই দুঃসময়ে সবার সমর্থনে খুশি সাকিব, ‘সবাইকে ধন্যবাদ জানাব সমর্থন দেওয়ার জন্য। বারবার একই কথা বলতে হচ্ছে আমাকে, আমি চেষ্টা করবো যেন এটারই প্রতিদান দিতে পারি।’

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ফিরলেন নিষেধাজ্ঞামুক্ত সাকিব

প্রকাশিত : ১২:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০