১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

স্বামী হারিয়ে বিধবা জয়া আহসান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • 134

হালের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যেকোন চরিত্রেই নিজেকে মানিয়ে নেন খুব সহজেই। আর সে কারণেই বিধবা চরিত্রেও সাবলীলভাবে অভিনয় করেছেন তিনি।

টানা ছয়দিন অভিনয় করেছেন ‘নকশি কাঁথার জমিন’ শিরোনামের ছবিটিতে। ২০১৮-১৯ সালে সরকারি অনুদানও পেয়েছে ছবিটি। আর এই ছবিতেই চরিত্রের প্রয়োজনে বিধবা বেশে অভিনয় করেছেন তিনি। যেখানে জয়ার চরিত্রটির নাম রাহেলা।

গত ২ থেকে ৮ নভেম্বর ছয় দিন হবিগঞ্জ, সৈয়দপুর ও নারায়ণগঞ্জে শুটিং হয় এটির। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে ‘নকশি কাঁথার জমিন’ ছবিটা নির্মিত হয়েছে। ‘বিধবাদের কথা’ উপন্যাসে দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়। সেই অধ্যায়গুলো পর্দায় তুলে ধরবেন পরিচালক আকরাম খান।

মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালের ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এসএম

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

স্বামী হারিয়ে বিধবা জয়া আহসান

প্রকাশিত : ১২:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০