গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে টঙ্গীতে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল সোমবার বিকেলে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে টঙ্গী স্টেশন রোড ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়কসাইফুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন বাদল, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো: ইসমাইল হোসেন, হুমায়ুন কবির রাজ, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ সভাপতি পদপ্রার্থী কাজী কামাল হোসেন, শাহজাহান সিরাজ সাজু, ৫১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তফা মিয়া, গাছা থানা যুবলীগ নেতা সাইফুল্লাহ মোক্তাধী নয়ন, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা এম এস মঞ্জুর রনি, আবুল বাশার খোকন, ফজল করিম, লুৎফর রহমান, সোহেল রানা, এড. বিল্লাল হোসেন, নূরুজ্জামান, আল আমিন, হুমায়ুন কবির, সাফায়েত হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিবলী আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বলেন, জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























