০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকার, ১৭ ভারতীয় জেলেকে আটক

ট্রলার, জাল ও মাছসহ আটকদের বুধবার (২ ডিসেম্বর) রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জাল-ট্রলারসহ আহরিত বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে।

ট্রলার, জাল ও মাছসহ আটকদের বুধবার (২ ডিসেম্বর) রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম সিদ্দিক হাসান জানান, মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে নিয়মিত টহলকালে অনুপ্রবেশকারী সন্দেহজনক কয়েকটি ফিসিং ট্রলার দেখতে পেয়ে এগিয়ে যান। তখন কোস্টগার্ড সমুদ্রের দেশীয় জলসীমা থেকে ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটকরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে।
ট্রলার ও জাল, মাছ সহ আটকৃতদের বুধবার রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড। ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় এক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমানা লঙ্ঘন আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকার, ১৭ ভারতীয় জেলেকে আটক

প্রকাশিত : ১০:২৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০