০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

লটারিতে সাকিব-মাহমুদউল্লাহ’র দলে মাশরাফি

জেমকন খুলনা চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তারকাবহুল দলের খ্যাতি পেয়েছে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসদের মতো তারকা রয়েছে এই দলে। এবার আরও এক মহাতারকা যোগ হলেন এই দলে। তিনি মাশরাফি বিন মুর্তজা।

আজ রবিবার লটারিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে পেয়েছে জেমকন খুলনা। মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে আরও ছিল ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকা। এর আগে আজ ফিটনেস পরীক্ষায় পাস করতে হয়েছে মাশরাফিকে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিকে সামনে রেখে তিনি দুই মাস আগেই মাঠে ফিরেছিলেন। কিন্তু ফিটনেসের কাজ করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর নিজ পুত্র ও কন্যার করোনাভাইরাস ধরা পড়ায় তাকেও গৃহবন্দী থাকতে হয়। গত কয়েকদিন আগে তাকে আবারও অনুশীলনে দেখা যায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু

লটারিতে সাকিব-মাহমুদউল্লাহ’র দলে মাশরাফি

প্রকাশিত : ০৮:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০