০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

করোনায় প্রাণ গেলো আরও ৩২ জনের

দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯০৬ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জনের।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল পর্যন্ত সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৫টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৩৭টি ল্যাবে ১৭ হাজার ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৯৪ হাজার ৬২২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৪ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ ।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

করোনায় প্রাণ গেলো আরও ৩২ জনের

প্রকাশিত : ০৪:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০