১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ভারতে কৃষকদের বড় আন্দোলনের হুমকি

ভারতে কৃষি আইন সংশোধনের প্রস্তাব ফের ফিরিয়ে দিলেন বিক্ষোভকারী কৃষকরা। সেইসাথে আবারো জানিয়ে দিলেন, সংশোধন নয়, কৃষি আইন প্রত্যাহার করতে হবে সরকারকে।

বুধবার কৃষক সংগঠনগুলোর কাছে একটি খসড়া প্রস্তাব পাঠায় ভারত সরকার। তাতে বলা হয়, নতুন কৃষি আইন নিয়ে সরকার সব রকম ব্যাখ্যা দিতে প্রস্তুত। শুধু তাই নয়, কৃষকদের কথা ভেবে আইন সংশোধন করতেও রাজি তারা। কিন্তু কেন্দ্রের দেয়া এই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দেন কৃষকরা। সঙ্গে হুঁশিয়ারিও দেন, তাদের দাবি না মানলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ভারতজুড়ে আন্দোলনে নামার কথাও জানিয়েছে কৃষক সংগঠনগুলো।

সরকারের প্রস্তাব আসার আগেই আজ সকালে সিঙ্ঘু সীমানায় বৈঠক করে কৃষক সংগঠনগুলো। যতক্ষণ না কৃষি আইন প্রত্যাহার করা হবে, তত ক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেন কৃষকরা। এক কৃষক নেতার কথায় : আইনের সংশোধন নয়, আমরা চাই আইন প্রত্যাহার করুক সরকার।

যত দিন গড়িয়েছে বিষয়টি নিয়ে ক্রমশ চাপ বেড়েছে সরকারের ওপর। শেষমেশ নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসে আইন সংশোধনের বিষয়টিতে রাজি হয় কেন্দ্র। তবে কেন্দ্রের এই প্রস্তাবে তারা যে রাজি নয়, সেটা সাফ জানিয়ে দিয়েছে কৃষক সংগঠনগুলো। ফলে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠেছে। তার মধ্যে কৃষকরা আরো বড় আন্দোলনের হুমকি দেয়ায় আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভারতে কৃষকদের বড় আন্দোলনের হুমকি

প্রকাশিত : ১২:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০