০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপন

কাশ্মীর মানেই পর্যটন। বেশির ভাগ ভ্রমণপিপাসু বাঙালিরই গন্তব্যের প্রথম পছন্দ ভূস্বর্গ। সেই কাশ্মীরের পর্যটন খাতের পরিসর আরও বৃদ্ধি করতে সম্প্রতি আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপন করেছে জম্মু-কাশ্মীর পর্যটন বিভাগ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনেই শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, পহেলগাঁওয়ের পাশাপাশি অচে‌না ভূস্বর্গের স্বাদ নেওয়ারও সুযোগ রয়েছে। পর্যটকেরা পাড়ি দিতে পারেন শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিমি দূরের ইয়ুসমার্গে। যেখানে ঘোড়ার পিঠে চেপে পাইনের জঙ্গলে ঘেরা পাহাড়ের চড়াই-উতরাই পথে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। এ ছাড়াও রয়েছে দুধপাতরি, গুরেজ, কোকেরাং, বেঙ্গিস ভ্যালি, টোডা ময়দান। সেগুলোতে পর্যটকের আকর্ষণ আরও বৃদ্ধি করার লক্ষ্যেই পর্বত দিবস উদযাপন করা হয়।

এ বিষয়ে আন্তর্জাতিক পর্বত দিবসের অনুষ্ঠানে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) অপর্ণা কুমার বলেন, এ বছরের মার্চ থেকে আমি কোথাও ভ্রমণ করিনি। জম্মু ও কাশ্মীরের পর্যটন দফতর থেকে আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সরাসরি এখানে এসেছি। আমি কাশ্মীর এবং এর সৌন্দর্য দেখতে চেয়েছিলাম। আমি জম্মু ও কাশ্মীর সরকারকে পর্যটনে উৎসাহিত করার জন্য অনুরোধ করব। এটি টেকসই উন্নয়নের পথেও এগিয়ে যাবে।

তিনি আরও যোগ করেন, আমি এখানে দেরাদুন থেকে এসেছি। আমি কর্ণাটকের। কাশ্মীর এই দেশের অন্যতম সুন্দর জায়গা। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এখানে এসে কাশ্মীরের সৌন্দর্য এবং কাশ্মীরিদের আতিথেয়তা উপভোগ করার জন্য।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপন

প্রকাশিত : ০৭:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০