নির্বাচনে জালিয়াতির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের সমর্থনে শনিবার লালটুপি পড়া হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় সমাবেশে অংশ নেয়, সুপ্রিম কোর্টের মাধ্যমে এটি হতে পারে নির্বাচনের ফলাফল বাতিলে ট্রাম্পের শেষ সুযোগ।
দিনের শুরুতে একটি উৎসবমুখর পরিবেশে হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে ফ্রিডম প্লাজার আশেপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়, পরে প্রতিবাদকারী ও বিরোধীরা সঙ্ঘাতে জড়িয়ে পড়ে।
পুলিশ বিবাদমান দুই গ্রুপকে আলাদা করে রাখলেও তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময়
ছয়জনকে গ্রেফতার করা হয়। ট্রাম্পের সমর্থকরা ‘ইউএসএ’ এবং ‘ট্রাম্পের জন্য আরো চার বছর’ বলে শ্লোগান দিচ্ছিলো।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























