১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

৫০ টাকার টিকিটে কোটিপতি কাঠমিস্ত্রি পিন্টু!

গতকালও সংসার চলবে কীভাবে তা ভেবে কূলকিনারা পেতেন না মুর্শিদাবাদের পিন্টু। রাতারাতি ফিরল ভাগ্য। লটারি জিতে বর্তমানে কোটি টাকার মালিক তিনি। এতদিনের যুদ্ধের শেষে এবার অভাব মেটার পালা!

ভারতের মুর্শিদাবাদের নমোচাচন্ড গ্রামের বাসিন্দা পিন্টু মোমিন। পেশায় রাজমিস্ত্রি। স্ত্রী শাকিলা বিবি ও মেয়ে মুসকান খাতুনকে নিয়ে সংসার তার। আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। অভাব-অনটন লেগেই থাকত। যদি ভাগ্য ফেরে সেই আশায় মাঝে মধ্যেই লটারি কিনতেন পিন্টু। সেই অভ্যাসবশত এদিন বাসুদেবপুরের একটি দোকান থেকে ৫০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। ফল জানার পরই চক্ষু চড়কগাছ তার। কারণ, হাজার বা লক্ষ নয়, এক কোটি ভারতীয় রুপি জিতেছেন ওই যুবক।

তবে, আনন্দের পাশাপাশি আতঙ্কেও রয়েছেন ওই রাজমিস্ত্রি। সে কারণেই পুলিশের দ্বারস্থও হয়েছেন তিনি। জানা গেছে, বর্তমানে থানাতেই রয়েছেন পিন্টু। এ টাকা দিয়ে পিন্টুর প্রথম ইচ্ছে, বাড়ি তৈরি। তারপর কী করবেন, তা এখনও ভাবেননি।

পিন্টু জানান, পুরো বিষয়টাই এখনও তার কাছে স্বপ্ন। রাতারাতি সংসারের হাল ফেরায় আনন্দে আত্মহারা তার স্ত্রী শাকিলা।

সূত্র : সংবাদ প্রতিদিন।

ট্যাগ :
জনপ্রিয়

৫০ টাকার টিকিটে কোটিপতি কাঠমিস্ত্রি পিন্টু!

প্রকাশিত : ১০:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০