০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

করোনায় হলিউড অভিনেত্রীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ডাউন ওয়েলস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বুধবার (৩০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর মুখপাত্র হারলান বল। মূলত ছোট পর্দায় অভিনয় করে খ্যাতি পান এই তারকা। টিভি কমেডি ধারাবাহিক ‘গিলিগানস আইল্যান্ড’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এ অভিনেত্রী। ১৯৫৯ সালে মিস নেভাদা খেতাব জিতেছিলেন ডাউন ওয়েলস।

জনপ্রিয় এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার শান্তি কামনা করে পোস্ট করেছেন তার সহকর্মীরা। ডাউন ওয়েলসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী টিনা লুইস।

নেভাদার রেনো শহরে জন্মগ্রহণ করেছেন ডাউন ওয়েলস। অভিনয় ক্যারিয়ারে ১৫০টিরও বেশি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর পাশাপাশি তিনি ছিলেন প্রযোজক, লেখক, সাংবাদিক, মোটিভেশনাল স্পিকার, শিক্ষক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী।

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

করোনায় হলিউড অভিনেত্রীর মৃত্যু

প্রকাশিত : ০১:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০