০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে দুটি কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার রাতে মহানগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. আকতার হোসেন (২৭) এবং ফখরুল ইসলাম (৩০)। সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মাদারবাড়ী এলাকার হোটেল রয়েল প্যালেসের সামনে কাভার্ডভ্যান থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ করার সময় অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে এসে দুই শ্রমিককে ধাক্কা দেয়। দুটি কাভার্ডভানের মাঝে পড়ে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে মারা যায়। দুর্ঘটনা কবলিত দুটি কাভার্টভ্যান পুলিশ আটক করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ০৮:৫৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮