০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

গৃহহীনদের জন্য “বঙ্গবন্ধু ভিলেজ” এর কাজের অগ্রগতি পরিদর্শন

প্রকল্পগুলোর কাজের অগ্রগতি পরিদর্শন করছেন চাটখিল-সোনাইমুড়ী আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের কেঘনাতে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসন “বঙ্গবন্ধু ভিলেজ-১” এই প্রকল্পের আওতায় ১৭০ টি ভূমিহীন পরিবারকে স্থায়ী বাসস্থান বুজিয়ে দেয়া হবে। একই উপজেলাধীন বজরা ইউনিয়নের বদরপুর মৌজার ২ একর খাস জমিতে “বঙ্গবন্ধু ভিলেজ-২” আশ্রয়ন প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পগুলোর কাজের অগ্রগতি পরিদর্শন করেন চাটখিল-সোনাইমুড়ী আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।
১৬ ফেব্রুয়ারি নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ির সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি প্রকল্পগুলোর কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি বলেন, এখানে ৫০টি ভূমিহীন পরিবারকে পাকাঘর দেয়ার কথা থাকলেও সেটাকে আমরা ১৫০-এ উন্নীত করার উদ্যোগ নিয়েছি , যেহেতু এখানে ভূমিহীন পরিবারের সংখ্যা বেশী। অর্থাৎ “বঙ্গবন্ধু ভিলেজ-২” প্রকল্পে মোট ১৫০ ভূমিহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বাসস্থান নির্মাণ করে দেয়া হবে। এসময় নোয়াখালীর -১ এর সাংসদ আরো বলেন পরিষ্কারভাবে আবারো বলছি চাটখিল-সোনাইমুড়ীতে কোন ভূমিদস্যু ও জবর-দখলকারীকে ছাড় দেয়া হবেনা, সবাই সাবধান হয়ে যান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৯ একর সরকারি খাস জমিতে অসহায় ভূমিহীন জনগণের জন্য পাকাঘর নির্মাণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আশুগঞ্জে গাঁজা উদ্ধার,দুই মাদক কারবারী গ্রেফতার

গৃহহীনদের জন্য “বঙ্গবন্ধু ভিলেজ” এর কাজের অগ্রগতি পরিদর্শন

প্রকাশিত : ০৮:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১