পরশুরামে বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও আলোচনা সভা ১৬ ফেব্রুয়ারী(মঙ্গলবার) উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আক্তার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,ফেনী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক আবু জাফর, ফেনী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী- পরিচালক আহম্মদ কবির মজুমদার,পরশুরাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুর নাহার পাপিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরের নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















