০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

এমন মানুষ খুঁজে পাওয়া এই সময়ে দুস্কর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • 210

বাংলা চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক, একে একে তারা চলে যাচ্ছেন। সেই কাতারে এবার কিংবদন্তি এ টি এম শামসুজ্জামান আঙ্কেল। তিনিও বিদায় নিলেন। চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন তিনি। তবে এত সহজ মানুষ ছিলেন, যার সঙ্গে সবকিছু অকপটে বলা যেত। সর্বদা সুপরামর্শ পেয়েছি এই গুণী মানুষটির কাছ থেকে। সবকিছু ছাপিয়ে এ টি এম আঙ্কেল ছিলেন অত্যন্ত রসবোধ সম্পন্ন একজন মানুষ।

শুধু সিনেমায় নয়, ব্যক্তিজীবনে দারুণ হিউমার সম্পন্ন মানুষ ছিলেন তিনি। রঙের মানুষ। মুহূর্তেই আসর জমিয়ে দিতে পারতেন, কিন্তু একই সঙ্গে আবার অত্যন্ত ব্যক্তিত্ববান।

নাটক, সিনেমা, লেখালিখি, পড়াশোনা সব মাধ্যমে এ টি এম শামসুজ্জামান ছিলেন সমুজ্জ্বল। অভিনেতা ছাড়াও ছিলেন একজন চমৎকার লেখক, পরিচালক, চিত্রনাট্যকার এবং কাহিনীকার। এমন মানুষ খুঁজে পাওয়া এই সময়ে দুস্কর।

কাজে কিংবা কাজের বাইরে এই সহজ মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন এ টি এম শামসুজ্জামান আঙ্কেল…।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

এমন মানুষ খুঁজে পাওয়া এই সময়ে দুস্কর

প্রকাশিত : ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১