সমাজ সেবক ও মোটিভেশনাল পারসোনালিটি ক্যাটাগরিতে চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২০ শ্রেষ্ট সমাজ সেবক মনোনীত হয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।
মঙ্গলবার সন্ধ্যায় চ্যানল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ কর্তৃক স্বাক্ষরিত পাঠানো এ সংক্রান্ত একটি চিটি হাতে এসেছে বলে জানান এমপি পুত্র দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত সহকারি সানি হাসান। আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় চ্যানলে আই চেতনা চত্ত্বর, ঢাকায় মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন সরাসরি উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করবেন ।বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















