১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁয় মটরসাইকেল ও চার্জার চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বগুড়ার আদমদীঘির চাতাল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহাগ (৩০) নিহত হয়েছেন।

নিহত সোহাগ উপজেলার সান্তাহার পৌর শহরের বাসিন্দা ও ছাতিয়ানগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মহসীন আলীর ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-সান্তাহার সড়কের সাহাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাতাল ব্যবসায়ী সোহাগ মোটরসাইকেল যোগে সান্তাহার থেকে নওগাঁ যাচ্ছিলেন। এসময় সাহাপুর মল্লিকা ইনের মূল ফটকের সামনে রাস্তার ওপর বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করে সামনে যাওয়ার সময় চার্জার চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মটরসাইকেল ও চার্জার চালিত অটোরিকশা উদ্ধার এবং আহত চার্জার চালককে হাসপাতালে নেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএই

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১