১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মাদারীপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

মাদারীপুর পৌরসভার নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর পদপ্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এসময় ভোটারদের মন জয় করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রতি। প্রার্থীদের প্রচারণার ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহরের অলি গলিতে। একইসঙ্গে বিভিন্ন প্রতিশ্রæতি নিয়ে তৈরি গানে মাইকে চলছে প্রচারণা। বুহস্পতিবার মাদারীপুর শহরের পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী থাকলেও মূলত লড়াইটা হবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনাব খালিদ হোসেন ইয়াদ ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহানের মাঝে এটাই বিরাজ করছে জনমনে । তবে সৎ, আদর্শবান ও উন্নয়নমুখী প্রার্থীকে বেঁছে নেয়ার লক্ষ্য ভোটারদের। এদিকে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নানামুখী পদক্ষেপ নেয়ার কথা জানায় রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার রাত ৮টা থেকে মাইকিং ও রাত ১২টার পর থেকে ভোট প্রার্থনার সময় শেষ হচ্ছে। জেলা নির্বাচন কমিশন অফিস সূত্র জানায়, আগামী ২৮ ফেব্রয়ারি অনুষ্ঠিত হবে মাদারীপুর পৌরসভার নির্বাচন। নির্বাচনে ৯টি ভোটকেন্দ্রে ৫১ হাজার ৭৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুশ ভোটার ২৪ হাজার ৭২৩ জন ও নারী ভোটারের সংখ্যা ২৬ হাজার ৭৫৫ জন।

মাদারীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আজাদ খান বলেন, আমরা চাই সুন্দর একটা পৌরসভা। রাস্তার পাশে জমে থাকা কোন ময়লা আবর্জনা চাই না এবং পুরান বাজারের এলাকায় যানজট মুক্ত চাই ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

মাদারীপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

প্রকাশিত : ০৬:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১