কুষ্টিয়া কুমারখালীতে নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশর্^স্থ আবর্জনা স্তুপের নীচ থেকে রেশমা খাতুন(২৮) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হুগলা গ্রামের স্বামী সুমনের বাড়ির পাশ থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ বলে নিশ্চিত করেন কুমারখালী থানার ওসি মুজিবর রহমান।
নিহত গৃহবধু রেশমা খাতুন উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা রেফাজ উদ্দিনের মেয়ে। এক বছর পূর্বে উপজেলার হুগলা গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাবে ছেলে সুমনের সাথে বিয়ে হলে স্বামীর বাড়িতেই রেশমা বাস করত।
এলাকাবাসী জানান, পেশায় নরসুন্দর সুমন মাদকাসক্ত থাকায় বিয়ের পর থেকে প্রায়ই পারিবারিক কলহে লিপ্ত হতো। গত পরশু রাতে পারিবারিক কলহের পর থেকে রেশমা নিখোঁজ ছিল। শনিবার ভোরে বাড়ির পাশে দুর্গন্ধের উত্স খুঁজতে খড়ের আবর্জনা সরালে নিহত রেশমার লাশ দেখতে পায় পতিবেশীরা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কোন যোগসূত্র থাকতে পারে এই মৃত্যু সাথে। নিহতের স্বামী সুমন পলাতক রয়েছে তাকে আটক করতে পুলিশি অভিযান চলছে। কিভাবে এই হত্যাকান্ড ঘটেছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান
০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার
-
নাদিয়া ইসলাম মিম, কুষ্টিয়া - প্রকাশিত : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- 75
ট্যাগ :
জনপ্রিয়




















