নোয়াখালীর কোম্পানীগঞ্জের দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মির্জাগঞ্জ ও বেতাগী প্রেসক্লাবের কর্মরতহ সংবাদকর্মীরা।
শনিবার সকাল ১১টায় মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সাদ্দাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বেতাগী প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল ইসলাম মন্টু, সদস্য সচিব লায়ন শামীম শিকদার, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ হোসেন ও মফস্বল সাংবাদিক ফোরামের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উত্তম গোলদার প্রমুখ।
উল্লেখ্য, গত (১৯ ফেব্রয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের নিউজ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরণ করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















