কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে মাহামুদুল হাসান নামের দেড় বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ ফেব্রæয়ারী শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ খোবাইব ওই এলাকার মাওলানা হাফেজ আবুদল করিমের শিশু সন্তান। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় শিক্ষক হাফেজ মাওলানা আবরারুল ইসলাম বলেন, শনিবার সকালের দিকে মাইজ কাকারা জামে মসজিদের পুকুর পাড়ে মোহাম্মদ খোবাইবসহ কয়েকজন শিশু খেলা করছিলো। খেলার এক পর্যায়ে মোহাম্মদ খোবাইব পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান বলেন, ঘটনাটি জেনেছি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তাদের অনুমতি নিয়ে শিশুটির লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















